ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুও রয়েছে। দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরের পানিতে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন কোস্ট গার্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ২১০ মডেলের। এতে চারজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশু ছিলেন।

এফএএর প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

এর কিছুক্ষণ পর, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর কোস্ট গার্ডকে জানানো হয়।

দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটির উচ্চতা অস্বাভাবিক দ্রুতগতিতে কমছিল। প্রাপ্ত উড্ডয়ন তথ্য অনুযায়ী, হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট হারে নিচে নামছিল।

এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স থেকে যাত্রা করেছিল। এর গন্তব্য ছিল ফ্লোরিডার ফোর্ট মায়ার্স।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উপকূলীয় এলাকায় তল্লাশি শুরু করে মার্কিন কোস্ট গার্ড। উদ্ধারকাজে অন্যান্য সংস্থাও অংশ নেয়।

তল্লাশির একপর্যায়ে হর্ন আইল্যান্ডের কাছে পানিতে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিখোঁজ ছয় আরোহীর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

বিমানটি কী কারণে এত দ্রুত উচ্চতা হারিয়েছিল এবং দুর্ঘটনার আগে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এদিকে দুই শিশুসহ ছয় আরোহীর সন্ধান না মেলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের পরিণতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সূত্র : এবিসি নিউজ

ট্যাগ : যুক্তরাষ্ট্র বিমান দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুও রয়েছে। দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরের পানিতে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন কোস্ট গার্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ২১০ মডেলের। এতে চারজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশু ছিলেন।

এফএএর প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

এর কিছুক্ষণ পর, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর কোস্ট গার্ডকে জানানো হয়।

দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটির উচ্চতা অস্বাভাবিক দ্রুতগতিতে কমছিল। প্রাপ্ত উড্ডয়ন তথ্য অনুযায়ী, হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট হারে নিচে নামছিল।

এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স থেকে যাত্রা করেছিল। এর গন্তব্য ছিল ফ্লোরিডার ফোর্ট মায়ার্স।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উপকূলীয় এলাকায় তল্লাশি শুরু করে মার্কিন কোস্ট গার্ড। উদ্ধারকাজে অন্যান্য সংস্থাও অংশ নেয়।

তল্লাশির একপর্যায়ে হর্ন আইল্যান্ডের কাছে পানিতে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিখোঁজ ছয় আরোহীর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

বিমানটি কী কারণে এত দ্রুত উচ্চতা হারিয়েছিল এবং দুর্ঘটনার আগে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এদিকে দুই শিশুসহ ছয় আরোহীর সন্ধান না মেলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের পরিণতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সূত্র : এবিসি নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ