ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যে বিদ্যমান ভারসাম্যহীনতা কমাতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও অশুল্ক বাধা দূর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের কাছে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি ভিয়েতনামকে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্রশিল্পের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। অন্যদিকে ভিয়েতনামের রাষ্ট্রদূত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের উদ্যোক্তাদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিয়েতনামের ভিসাপ্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ভিয়েতনামের সহযোগিতা চান রাষ্ট্রপতি।

এ সময় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বরের রায়ের প্রসঙ্গ তুলে তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার ও রায় বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির উদ্যোগে ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি বাংলাদেশি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

তিন বাহিনীর বিশেষ মহড়া পরিদর্শন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

বাংলাদেশ ও আমিরাতের সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

বাংলাদেশে হালাল গরুর মাংস রপ্তানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যে বিদ্যমান ভারসাম্যহীনতা কমাতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও অশুল্ক বাধা দূর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের কাছে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি ভিয়েতনামকে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্রশিল্পের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। অন্যদিকে ভিয়েতনামের রাষ্ট্রদূত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের উদ্যোক্তাদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিয়েতনামের ভিসাপ্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ভিয়েতনামের সহযোগিতা চান রাষ্ট্রপতি।

এ সময় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বরের রায়ের প্রসঙ্গ তুলে তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার ও রায় বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির উদ্যোগে ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ