ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীমান্তে পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না: বিজিবি

সীমান্তে কোনো ধরনের পুশইন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।তিনি বলেন, সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এটি বর্তমানে সীমান্ত ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ।শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্নেল ফয়সাল বলেন, সীমান্ত এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি হতদরিদ্র ও বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:2032]বিজিবি জানিয়েছে, ২৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্প শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে।এই কর্মসূচির আওতায় স্থানীয় এলাকার প্রায় ৬০০ নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হবে। অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তে পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না: বিজিবি