ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমর্থকদের রাত জেগে খেলা উপভোগ করতে বললেন কেইনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাউন্ড অব ৩২-এর ম্যাচে পিছিয়ে পড়েও ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। ওই ম্যাচে জোড়া গোল করে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন অধিনায়ক হ্যারি কেইন।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ড সমর্থকদের রাত জেগে খেলা দেখার আহ্বান জানিয়েছেন হ্যারি কেইন।

ইংল্যান্ড অধিনায়ক আশা করছেন, মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে সোমবার সকালের বিষণ্নতা দূর করার মতো আনন্দ উপহার দিতে পারবে তার দল।

এর আগে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ম্যাচের সময়সূচি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। তবে ফিফা নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতিতে সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে ব্রিটিশ সরকার ভোর পাঁচটা পর্যন্ত পাব খোলা রাখার অনুমতি দিয়েছে।

কেইন বলেন, সমর্থকদের জন্য পাব খোলা থাকার সিদ্ধান্তটি ভালো খবর। বিশ্বকাপ দেশের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি তারা ভালোভাবেই জানেন।

তিনি আরও বলেন, আশা করি অনেক সমর্থক রাত জেগে ম্যাচ দেখবেন। তারা পুরো রাত ইংল্যান্ডকে সমর্থন করবেন, খেলা শেষে উদযাপন করবেন এবং এরপর সকালে কিছুটা বিশ্রাম নেবেন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে জয় পেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে থ্রি লায়ন্সরা।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ মেক্সিকো ইংল্যান্ড হ্যারি কেইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সমর্থকদের রাত জেগে খেলা উপভোগ করতে বললেন কেইনের

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাউন্ড অব ৩২-এর ম্যাচে পিছিয়ে পড়েও ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। ওই ম্যাচে জোড়া গোল করে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন অধিনায়ক হ্যারি কেইন।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ড সমর্থকদের রাত জেগে খেলা দেখার আহ্বান জানিয়েছেন হ্যারি কেইন।

ইংল্যান্ড অধিনায়ক আশা করছেন, মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে সোমবার সকালের বিষণ্নতা দূর করার মতো আনন্দ উপহার দিতে পারবে তার দল।

এর আগে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ম্যাচের সময়সূচি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। তবে ফিফা নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতিতে সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে ব্রিটিশ সরকার ভোর পাঁচটা পর্যন্ত পাব খোলা রাখার অনুমতি দিয়েছে।

কেইন বলেন, সমর্থকদের জন্য পাব খোলা থাকার সিদ্ধান্তটি ভালো খবর। বিশ্বকাপ দেশের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি তারা ভালোভাবেই জানেন।

তিনি আরও বলেন, আশা করি অনেক সমর্থক রাত জেগে ম্যাচ দেখবেন। তারা পুরো রাত ইংল্যান্ডকে সমর্থন করবেন, খেলা শেষে উদযাপন করবেন এবং এরপর সকালে কিছুটা বিশ্রাম নেবেন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে জয় পেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে থ্রি লায়ন্সরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ