ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায় বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জানান, বিয়ের সময় নির্ধারিত দেনমোহর অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় পরও আদায় হয় না। এ কারণে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় একটি স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

রিট আবেদনে বলা হয়েছে, বিয়ের এক বছর পর দেনমোহরের মূল্যায়ন, আদায় পদ্ধতি এবং কার্যকর উপায় নির্ধারণে নির্দেশিকা থাকা দরকার। এর মাধ্যমে বিবাহিত নারীদের অধিকার সংরক্ষণ এবং দেনমোহর আদায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

আবেদনে আরও বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করা প্রয়োজন। স্পষ্ট নীতিমালা প্রণয়ন হলে দেনমোহর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং নারীরা তাদের আইনগত অধিকার কার্যকরভাবে আদায় করতে পারবেন।

ট্যাগ : আইন আদালত দেনমোহর হাইকোর্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায় বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জানান, বিয়ের সময় নির্ধারিত দেনমোহর অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় পরও আদায় হয় না। এ কারণে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় একটি স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

রিট আবেদনে বলা হয়েছে, বিয়ের এক বছর পর দেনমোহরের মূল্যায়ন, আদায় পদ্ধতি এবং কার্যকর উপায় নির্ধারণে নির্দেশিকা থাকা দরকার। এর মাধ্যমে বিবাহিত নারীদের অধিকার সংরক্ষণ এবং দেনমোহর আদায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

আবেদনে আরও বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করা প্রয়োজন। স্পষ্ট নীতিমালা প্রণয়ন হলে দেনমোহর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং নারীরা তাদের আইনগত অধিকার কার্যকরভাবে আদায় করতে পারবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ