ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির শেষ বিদায়ে যে বার্তা দিল ইরান

খামেনির শেষ বিদায়ে যে বার্তা দিল ইরান
সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বিভিন্ন বিদেশি প্রতিনিধিদলের সামনে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এসব আয়াত বাছাইয়ের মধ্যে কূটনৈতিক বার্তা থাকতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরান ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদল উপস্থিত হলে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। বদর যুদ্ধের প্রেক্ষাপটসংবলিত এ আয়াতে আল্লাহর সাহায্য, ঈমানদারদের দৃঢ়তা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ের শিক্ষা তুলে ধরা হয়েছে। এ কারণে অনেক বিশ্লেষক একে সৌদি আরবের প্রতি প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।  

অন্যদিকে তুরস্কের প্রতিনিধিদের সামনে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত তেলাওয়াতের কথা আলোচনায় এসেছে। এ আয়াতে আল্লাহর পথে সংগ্রামকারী এবং কোনো অক্ষমতা ছাড়া ঘরে বসে থাকা ব্যক্তিদের মর্যাদাগত পার্থক্যের কথা বলা হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এটিকে আঞ্চলিক রাজনীতি ও অবস্থান নেওয়ার প্রশ্নে পরোক্ষ বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।

আফগানিস্তানের প্রতিনিধিদের সামনে সূরা আল ফাতহের শুরু অংশ তেলাওয়াতের বিষয়টিও আলোচনায় আসে। ‘নিশ্চয়ই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি’ অর্থবাহী এই আয়াতকে অনেকেই রাজনৈতিক বিজয়, সমঝোতা ও কৌশলগত সাফল্যের প্রতীক হিসেবে দেখছেন। মুসলিম নেটওয়ার্ক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিনিধিদলের সামনে ভিন্ন আয়াত তেলাওয়াতকে ইরানের ধর্মীয় প্রতীক ব্যবহারের কূটনৈতিক উদাহরণ হিসেবে ব্যাখ্যা করছেন অনেক পর্যবেক্ষক।  

তবে বিশ্লেষকদের আরেক অংশ বলছেন, এসব তেলাওয়াতকে চূড়ান্ত সরকারি বার্তা হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। কারণ ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, আয়াতগুলো নির্দিষ্ট কোনো দেশ বা প্রতিনিধিদলকে উদ্দেশ করে বাছাই করা হয়েছিল কি না। তাই বিষয়টি আপাতত পর্যবেক্ষক ও সামাজিক মাধ্যমের ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ।

খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতার সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘিরে তেহরান আন্তর্জাতিক সমর্থন ও আঞ্চলিক সংহতির বার্তা তুলে ধরার চেষ্টা করছে।  

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


খামেনির শেষ বিদায়ে যে বার্তা দিল ইরান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বিভিন্ন বিদেশি প্রতিনিধিদলের সামনে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এসব আয়াত বাছাইয়ের মধ্যে কূটনৈতিক বার্তা থাকতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরান ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদল উপস্থিত হলে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। বদর যুদ্ধের প্রেক্ষাপটসংবলিত এ আয়াতে আল্লাহর সাহায্য, ঈমানদারদের দৃঢ়তা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ের শিক্ষা তুলে ধরা হয়েছে। এ কারণে অনেক বিশ্লেষক একে সৌদি আরবের প্রতি প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।  

অন্যদিকে তুরস্কের প্রতিনিধিদের সামনে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত তেলাওয়াতের কথা আলোচনায় এসেছে। এ আয়াতে আল্লাহর পথে সংগ্রামকারী এবং কোনো অক্ষমতা ছাড়া ঘরে বসে থাকা ব্যক্তিদের মর্যাদাগত পার্থক্যের কথা বলা হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এটিকে আঞ্চলিক রাজনীতি ও অবস্থান নেওয়ার প্রশ্নে পরোক্ষ বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।

আফগানিস্তানের প্রতিনিধিদের সামনে সূরা আল ফাতহের শুরু অংশ তেলাওয়াতের বিষয়টিও আলোচনায় আসে। ‘নিশ্চয়ই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি’ অর্থবাহী এই আয়াতকে অনেকেই রাজনৈতিক বিজয়, সমঝোতা ও কৌশলগত সাফল্যের প্রতীক হিসেবে দেখছেন। মুসলিম নেটওয়ার্ক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিনিধিদলের সামনে ভিন্ন আয়াত তেলাওয়াতকে ইরানের ধর্মীয় প্রতীক ব্যবহারের কূটনৈতিক উদাহরণ হিসেবে ব্যাখ্যা করছেন অনেক পর্যবেক্ষক।  

তবে বিশ্লেষকদের আরেক অংশ বলছেন, এসব তেলাওয়াতকে চূড়ান্ত সরকারি বার্তা হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। কারণ ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, আয়াতগুলো নির্দিষ্ট কোনো দেশ বা প্রতিনিধিদলকে উদ্দেশ করে বাছাই করা হয়েছিল কি না। তাই বিষয়টি আপাতত পর্যবেক্ষক ও সামাজিক মাধ্যমের ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ।

খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতার সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘিরে তেহরান আন্তর্জাতিক সমর্থন ও আঞ্চলিক সংহতির বার্তা তুলে ধরার চেষ্টা করছে।  

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ