ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির জানাজায় তিন ছেলে, অনুপস্থিত মোজতবা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা রোববার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাঁর তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি ও মেইসাম হোসেইনি খামেনি অংশ নেন।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তাঁরা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান। গত ফেব্রুয়ারির শেষ দিকে খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তাঁর তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল।

তবে খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনি এই জানাজায় উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে কেন তিনি অনুষ্ঠানে অংশ নেননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জানাজার নামাজে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে তাঁর পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তাঁর নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা আদায় করা হয়।

রাষ্ট্রীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান ঘিরে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জানাজায় ইরানের শীর্ষ কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সূত্র: তাসনিম

ট্যাগ : ইরান আয়াতুল্লাহ আলী খামেনি মোজতবা খামেনি জানাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

খামেনির জানাজায় তিন ছেলে, অনুপস্থিত মোজতবা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা রোববার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাঁর তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি ও মেইসাম হোসেইনি খামেনি অংশ নেন।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তাঁরা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান। গত ফেব্রুয়ারির শেষ দিকে খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তাঁর তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল।

তবে খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনি এই জানাজায় উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে কেন তিনি অনুষ্ঠানে অংশ নেননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জানাজার নামাজে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে তাঁর পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তাঁর নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা আদায় করা হয়।

রাষ্ট্রীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান ঘিরে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জানাজায় ইরানের শীর্ষ কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সূত্র: তাসনিম

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ