ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাকাশের গল্পে শরিফুল রাজ, আসছে নতুন সিনেমা ‘লিম্বো’

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের চলচ্চিত্রে এবার মহাকাশযাত্রার গল্প নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর নতুন সিনেমা ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। অভিনেতার জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির প্রথম পোস্টার ও টিজার প্রকাশ করা হয়েছে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমাটিতে প্রেম, বিচ্ছেদ ও রহস্যের বিভিন্ন দিক উঠে আসবে বলে টিজারে আভাস দেওয়া হয়েছে।

প্রকাশিত টিজারে দেখা যায়, লাল আঁচল উড়তে থাকা এক রহস্যময় নারীকে। একই সঙ্গে পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে একটি মহাকাশযান। দৃশ্যগুলোতে মহাকাশ অভিযানের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে।

সিনেমাটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিম রহমান অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে..!’

টিজারের সঙ্গে প্রকাশিত ক্যাপশনে নির্মাতা প্রশ্ন রেখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিপ্লব গোস্বামী। ভারতের আলোচিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’-এর গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত তিনি।

‘লিম্বো’র শুটিং হবে তিনটি ভিন্ন দেশে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে।

শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণও জানিয়েছেন তানিম রহমান অংশু। তাঁর মতে, ‘ন ডরাই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই রাজের অভিনয়দক্ষতা সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা তৈরি হয়।

নির্মাতা বলেন, ‘রাজকে নেওয়ার কারণ হচ্ছে, ‘ন ডরাই’ করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’

অন্যদিকে দীর্ঘ বিরতির পর অংশুর পরিচালনায় আবারও অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শরিফুল রাজ। এর আগে তাঁরা একসঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় কাজ করেছিলেন।

রাজ বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তাঁর সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

নতুন সিনেমার গল্প ও নির্মাণভাবনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। বিশেষ করে আন্তর্জাতিকভাবে পরিচিত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

রাজ বলেন, ‘এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন, যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।’

ট্যাগ : শরিফুল রাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহাকাশের গল্পে শরিফুল রাজ, আসছে নতুন সিনেমা ‘লিম্বো’

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের চলচ্চিত্রে এবার মহাকাশযাত্রার গল্প নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর নতুন সিনেমা ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। অভিনেতার জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির প্রথম পোস্টার ও টিজার প্রকাশ করা হয়েছে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমাটিতে প্রেম, বিচ্ছেদ ও রহস্যের বিভিন্ন দিক উঠে আসবে বলে টিজারে আভাস দেওয়া হয়েছে।

প্রকাশিত টিজারে দেখা যায়, লাল আঁচল উড়তে থাকা এক রহস্যময় নারীকে। একই সঙ্গে পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে একটি মহাকাশযান। দৃশ্যগুলোতে মহাকাশ অভিযানের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে।

সিনেমাটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিম রহমান অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে..!’

টিজারের সঙ্গে প্রকাশিত ক্যাপশনে নির্মাতা প্রশ্ন রেখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিপ্লব গোস্বামী। ভারতের আলোচিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’-এর গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত তিনি।

‘লিম্বো’র শুটিং হবে তিনটি ভিন্ন দেশে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে।

শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণও জানিয়েছেন তানিম রহমান অংশু। তাঁর মতে, ‘ন ডরাই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই রাজের অভিনয়দক্ষতা সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা তৈরি হয়।

নির্মাতা বলেন, ‘রাজকে নেওয়ার কারণ হচ্ছে, ‘ন ডরাই’ করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’

অন্যদিকে দীর্ঘ বিরতির পর অংশুর পরিচালনায় আবারও অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শরিফুল রাজ। এর আগে তাঁরা একসঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় কাজ করেছিলেন।

রাজ বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তাঁর সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

নতুন সিনেমার গল্প ও নির্মাণভাবনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। বিশেষ করে আন্তর্জাতিকভাবে পরিচিত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

রাজ বলেন, ‘এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন, যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ