ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনসংক্রান্ত ডেথ রেফারেন্স এবং দুই আসামির জেল আপিলের ওপর শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাড়ে চার ঘণ্টায় আপিলের শুনানি

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার শুনানিতে উভয় পক্ষ নিজেদের যুক্তি তুলে ধরে। পরে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির।

অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান।

তাঁদের যুক্তি ছিল, গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা।

রাষ্ট্রপক্ষ দাবি করে, ওই জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল এবং এতে অপরাধ সংঘটনের বিস্তারিত বিবরণ রয়েছে।

স্বপ্না খাতুনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, অপরাধের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন এবং পরে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ কারণে তাঁকেও অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় বলে যুক্তি দেন তাঁরা।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশের ভয়ে কোনো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। সোহেলের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তাঁর যুক্তি।

স্বপ্নার বিষয়ে আসামিপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণ বা হত্যার অভিযোগ নেই। তাই তাঁকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।

উভয় পক্ষের যুক্তি পর্যালোচনা শেষে সোহেলের মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্নাকে খালাস দেওয়ার সিদ্ধান্ত জানান হাইকোর্ট।

যেভাবে ঘটে রামিসা হত্যাকাণ্ড

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বিবরণ ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন। পরে অপরাধের আলামত নষ্ট করতে মরদেহ খণ্ডিত করার চেষ্টাও চালানো হয়।

এ ঘটনায় পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলায় সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।

১৯ দিনের মধ্যে নিম্ন আদালতের রায়

ঘটনার পর দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয় চার কার্যদিবসে। ঘটনা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লাগে ১৯ দিন।

নিম্ন আদালতের রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন দুই আসামি।

সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।

তবে হাইকোর্টের এই রায়ের পরও আইন অনুযায়ী উচ্চতর আদালতে আপিলের সুযোগ রয়েছে।

ট্যাগ : শিশু রামিসা সোহেল শিশু রামিসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনসংক্রান্ত ডেথ রেফারেন্স এবং দুই আসামির জেল আপিলের ওপর শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাড়ে চার ঘণ্টায় আপিলের শুনানি

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার শুনানিতে উভয় পক্ষ নিজেদের যুক্তি তুলে ধরে। পরে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির।

অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান।

তাঁদের যুক্তি ছিল, গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা।

রাষ্ট্রপক্ষ দাবি করে, ওই জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল এবং এতে অপরাধ সংঘটনের বিস্তারিত বিবরণ রয়েছে।

স্বপ্না খাতুনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, অপরাধের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন এবং পরে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ কারণে তাঁকেও অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় বলে যুক্তি দেন তাঁরা।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশের ভয়ে কোনো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। সোহেলের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তাঁর যুক্তি।

স্বপ্নার বিষয়ে আসামিপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণ বা হত্যার অভিযোগ নেই। তাই তাঁকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।

উভয় পক্ষের যুক্তি পর্যালোচনা শেষে সোহেলের মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্নাকে খালাস দেওয়ার সিদ্ধান্ত জানান হাইকোর্ট।

যেভাবে ঘটে রামিসা হত্যাকাণ্ড

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বিবরণ ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন। পরে অপরাধের আলামত নষ্ট করতে মরদেহ খণ্ডিত করার চেষ্টাও চালানো হয়।

এ ঘটনায় পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলায় সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।

১৯ দিনের মধ্যে নিম্ন আদালতের রায়

ঘটনার পর দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয় চার কার্যদিবসে। ঘটনা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লাগে ১৯ দিন।

নিম্ন আদালতের রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন দুই আসামি।

সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।

তবে হাইকোর্টের এই রায়ের পরও আইন অনুযায়ী উচ্চতর আদালতে আপিলের সুযোগ রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ