ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনসংক্রান্ত ডেথ রেফারেন্স এবং দুই আসামির জেল আপিলের ওপর শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন হাইকোর্ট।রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সাড়ে চার ঘণ্টায় আপিলের শুনানিএর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার শুনানিতে উভয় পক্ষ নিজেদের যুক্তি তুলে ধরে। পরে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির।অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খান।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান।তাঁদের যুক্তি ছিল, গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা।রাষ্ট্রপক্ষ দাবি করে, ওই জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল এবং এতে অপরাধ সংঘটনের বিস্তারিত বিবরণ রয়েছে।স্বপ্না খাতুনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, অপরাধের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন এবং পরে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ কারণে তাঁকেও অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় বলে যুক্তি দেন তাঁরা।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশের ভয়ে কোনো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। সোহেলের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তাঁর যুক্তি।স্বপ্নার বিষয়ে আসামিপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণ বা হত্যার অভিযোগ নেই। তাই তাঁকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।উভয় পক্ষের যুক্তি পর্যালোচনা শেষে সোহেলের মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্নাকে খালাস দেওয়ার সিদ্ধান্ত জানান হাইকোর্ট।যেভাবে ঘটে রামিসা হত্যাকাণ্ডমামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।মামলার বিবরণ ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন। পরে অপরাধের আলামত নষ্ট করতে মরদেহ খণ্ডিত করার চেষ্টাও চালানো হয়।এ ঘটনায় পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।মামলায় সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।১৯ দিনের মধ্যে নিম্ন আদালতের রায়ঘটনার পর দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয় চার কার্যদিবসে। ঘটনা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লাগে ১৯ দিন।নিম্ন আদালতের রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন দুই আসামি।সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।তবে হাইকোর্টের এই রায়ের পরও আইন অনুযায়ী উচ্চতর আদালতে আপিলের সুযোগ রয়েছে।

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট