ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ সফরে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হচ্ছে। বিশেষ করে মিশনমোড় এবং আশপাশের সড়কে রং করার পাশাপাশি সড়ক বিভাজকগুলো সাজানোর কাজ চলছে।

এদিকে জেলা শহরের কালেক্টরেট মাঠে বড় প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে প্রথমেই তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সফরে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তবে কোন কোন প্রকল্প বা উদ্যোগের ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

ট্যাগ : প্রধানমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ সফরে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হচ্ছে। বিশেষ করে মিশনমোড় এবং আশপাশের সড়কে রং করার পাশাপাশি সড়ক বিভাজকগুলো সাজানোর কাজ চলছে।

এদিকে জেলা শহরের কালেক্টরেট মাঠে বড় প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে প্রথমেই তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সফরে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তবে কোন কোন প্রকল্প বা উদ্যোগের ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ