ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝড়ের শঙ্কা থাকলেও শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আনছে না ফিফা

ঝড়ের শঙ্কা থাকলেও শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আনছে না ফিফা
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে বৈরী আবহাওয়ার শঙ্কা ঘিরে বিশ্বকাপের শেষ ষোলোর কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তনের আলোচনা হলেও আপাতত আগের সময়সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ও ইংল্যান্ডের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ম্যাচটি মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। আবহাওয়ার কারণে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনা হচ্ছে না।  

এর আগে মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে ম্যাচটি দুপুরে এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় আসে। মেক্সিকান সংবাদমাধ্যমের বরাতে এমন আলোচনার খবর প্রকাশিত হলে দুই দলের প্রস্তুতি ও সমর্থকদের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।  

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সম্ভাব্য সময় পরিবর্তনের প্রভাব ব্রাজিল ও নরওয়ের ম্যাচেও পড়তে পারে বলে আলোচনা ছিল। কারণ, খুব কাছাকাছি সময়ে একাধিক নকআউট ম্যাচ আয়োজন এড়াতে ব্রাজিল-নরওয়ে ম্যাচ কিছুটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনার কথা উঠেছিল। তবে রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় অপরিবর্তিত থাকায় ব্রাজিল-নরওয়ে ম্যাচও আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।  

ফিফার ম্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী, ব্রাজিল ও নরওয়ের ম্যাচ নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ৫ জুলাই স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি ৬ জুলাই রাত ২টায় অনুষ্ঠিত হবে।  

এর আগে চলতি বিশ্বকাপেই বৃষ্টির কারণে মেক্সিকোর একটি ম্যাচ বিলম্বিত হয়েছিল। তাই আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। তবে আপাতত শেষ ষোলোর এই দুই ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ফিফা রয়টার্স দ্য গার্ডিয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ঝড়ের শঙ্কা থাকলেও শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আনছে না ফিফা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে বৈরী আবহাওয়ার শঙ্কা ঘিরে বিশ্বকাপের শেষ ষোলোর কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তনের আলোচনা হলেও আপাতত আগের সময়সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ও ইংল্যান্ডের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ম্যাচটি মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। আবহাওয়ার কারণে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনা হচ্ছে না।  

এর আগে মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে ম্যাচটি দুপুরে এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় আসে। মেক্সিকান সংবাদমাধ্যমের বরাতে এমন আলোচনার খবর প্রকাশিত হলে দুই দলের প্রস্তুতি ও সমর্থকদের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।  

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সম্ভাব্য সময় পরিবর্তনের প্রভাব ব্রাজিল ও নরওয়ের ম্যাচেও পড়তে পারে বলে আলোচনা ছিল। কারণ, খুব কাছাকাছি সময়ে একাধিক নকআউট ম্যাচ আয়োজন এড়াতে ব্রাজিল-নরওয়ে ম্যাচ কিছুটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনার কথা উঠেছিল। তবে রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় অপরিবর্তিত থাকায় ব্রাজিল-নরওয়ে ম্যাচও আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।  

ফিফার ম্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী, ব্রাজিল ও নরওয়ের ম্যাচ নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ৫ জুলাই স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি ৬ জুলাই রাত ২টায় অনুষ্ঠিত হবে।  

এর আগে চলতি বিশ্বকাপেই বৃষ্টির কারণে মেক্সিকোর একটি ম্যাচ বিলম্বিত হয়েছিল। তাই আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। তবে আপাতত শেষ ষোলোর এই দুই ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ