ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝড়ের শঙ্কা থাকলেও শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আনছে না ফিফা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে বৈরী আবহাওয়ার শঙ্কা ঘিরে বিশ্বকাপের শেষ ষোলোর কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তনের আলোচনা হলেও আপাতত আগের সময়সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ও ইংল্যান্ডের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ম্যাচটি মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। আবহাওয়ার কারণে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনা হচ্ছে না।  [BANGVIEWS-POST:1147]এর আগে মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে ম্যাচটি দুপুরে এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় আসে। মেক্সিকান সংবাদমাধ্যমের বরাতে এমন আলোচনার খবর প্রকাশিত হলে দুই দলের প্রস্তুতি ও সমর্থকদের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।  ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সম্ভাব্য সময় পরিবর্তনের প্রভাব ব্রাজিল ও নরওয়ের ম্যাচেও পড়তে পারে বলে আলোচনা ছিল। কারণ, খুব কাছাকাছি সময়ে একাধিক নকআউট ম্যাচ আয়োজন এড়াতে ব্রাজিল-নরওয়ে ম্যাচ কিছুটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনার কথা উঠেছিল। তবে রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় অপরিবর্তিত থাকায় ব্রাজিল-নরওয়ে ম্যাচও আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।  ফিফার ম্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী, ব্রাজিল ও নরওয়ের ম্যাচ নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ৫ জুলাই স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি ৬ জুলাই রাত ২টায় অনুষ্ঠিত হবে।  [BANGVIEWS-POST:1142]এর আগে চলতি বিশ্বকাপেই বৃষ্টির কারণে মেক্সিকোর একটি ম্যাচ বিলম্বিত হয়েছিল। তাই আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। তবে আপাতত শেষ ষোলোর এই দুই ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সূত্র: রয়টার্স

ঝড়ের শঙ্কা থাকলেও শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আনছে না ফিফা