ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্থিরতা সৃষ্টি করে মজুরি বাড়ানোর চাপ দেওয়া হচ্ছে: বিজিএমইএ সভাপতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা উৎপাদন চালুর চেষ্টা করেও পরিস্থিতির কারণে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিকে কেন্দ্র করে অযৌক্তিক মজুরি ঘোষণার জন্য চাপ তৈরির অভিযোগ তুলেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান খান বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হলেও কারখানায় বিশৃঙ্খলা শুরু হয়েছে তার আগেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। গত মাসের ঘটনাগুলোকে যৌক্তিক হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান পরিস্থিতির পক্ষে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজিএমইএ সভাপতি জানান, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কার্যকরের সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও কারখানায় অস্থিরতা অব্যাহত থাকায় এর পেছনে চাপ সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর ভাষ্য, এভাবে পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে।

কারখানা বন্ধের বিষয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যেতে পারছে, সেগুলো শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগ করে বন্ধ করার সুযোগ নেই। তবে নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ না থাকায় কোনো কারখানা এক ঘণ্টার বেশি উৎপাদন চালাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী সেটি বন্ধ রাখার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো অঞ্চলের কারখানার জন্য একই নিয়ম প্রযোজ্য।

অস্থিরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, কারা এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছেন, তা বিজিএমইএর পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কের আওতায় এসেছেন।

এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে দুই সংগঠনের সদস্যদের নিয়ে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সভায় মালিকদের মতামত তুলে ধরে বিজিএমইএ সভাপতি জানান, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনা অব্যাহত থাকলে একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে দায়িত্বশীল অবস্থান থেকে আগামী ১৬ নভেম্বর সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে মালিকপক্ষের।

আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মাহমুদ হাসান খান। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে মালিকপক্ষ আবারও আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমানসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিজিএমইএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অস্থিরতা সৃষ্টি করে মজুরি বাড়ানোর চাপ দেওয়া হচ্ছে: বিজিএমইএ সভাপতি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা উৎপাদন চালুর চেষ্টা করেও পরিস্থিতির কারণে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিকে কেন্দ্র করে অযৌক্তিক মজুরি ঘোষণার জন্য চাপ তৈরির অভিযোগ তুলেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান খান বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হলেও কারখানায় বিশৃঙ্খলা শুরু হয়েছে তার আগেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। গত মাসের ঘটনাগুলোকে যৌক্তিক হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান পরিস্থিতির পক্ষে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজিএমইএ সভাপতি জানান, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কার্যকরের সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও কারখানায় অস্থিরতা অব্যাহত থাকায় এর পেছনে চাপ সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর ভাষ্য, এভাবে পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে।

কারখানা বন্ধের বিষয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যেতে পারছে, সেগুলো শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগ করে বন্ধ করার সুযোগ নেই। তবে নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ না থাকায় কোনো কারখানা এক ঘণ্টার বেশি উৎপাদন চালাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী সেটি বন্ধ রাখার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো অঞ্চলের কারখানার জন্য একই নিয়ম প্রযোজ্য।

অস্থিরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, কারা এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছেন, তা বিজিএমইএর পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কের আওতায় এসেছেন।

এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে দুই সংগঠনের সদস্যদের নিয়ে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সভায় মালিকদের মতামত তুলে ধরে বিজিএমইএ সভাপতি জানান, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনা অব্যাহত থাকলে একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে দায়িত্বশীল অবস্থান থেকে আগামী ১৬ নভেম্বর সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে মালিকপক্ষের।

আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মাহমুদ হাসান খান। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে মালিকপক্ষ আবারও আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমানসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ