ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবে। বিশ্বের ১০টি দেশের মোট ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা পেয়েছে এটি।

আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। আয়োজক কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির প্রকাশিত আনুষ্ঠানিক তালিকায় ‘বনলতা সেন’-এর নাম রয়েছে। নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলও।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজকও মাসুদ হাসান উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সাধারণত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত চলচ্চিত্রগুলো অংশ নেয়। এবারের আসরেও বিভিন্ন দেশের নির্মাতাদের সিনেমা স্থান পেয়েছে।

বাংলাদেশের ‘বনলতা সেন’-এর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’। একই বিভাগে নির্বাচিত হয়েছে ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ এবং মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’।

এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলোচিত ইরানের ‘স্ল্যাম্বার’ও প্রতিযোগিতায় অংশ নেবে।

২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেয়েছিল ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’। অন্যদিকে ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’ প্রদর্শিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের ‘স্ল্যাম্বার’-এর প্রিমিয়ার হয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে।

কেরালা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’। এর সঙ্গে দেওয়া হবে ২০ লাখ ভারতীয় রুপি। পুরস্কারের অর্থ চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

এ ছাড়া সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ এবং চার লাখ রুপি। সেরা নবাগত পরিচালকের জন্য রয়েছে তিন লাখ রুপি।

উৎসবে অংশ নেওয়া প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালককে দেওয়া হবে দুই লাখ রুপি পুরস্কার।

প্রতিযোগিতায় যেসব চলচ্চিত্র

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৪টি চলচ্চিত্র হলো বাংলাদেশের ‘বনলতা সেন’, ভারতের ‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেলভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’, ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ ও ‘দ্য সাইলেন্ট ভার্জিন’, চীনের ‘এম্বার্স’, ইরানের ‘স্ল্যাম্বার’ ও ‘পিপলস চাইল্ড’, উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’।

গত ১৩ নভেম্বর কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির প্রকাশিত আনুষ্ঠানিক তালিকায় এসব চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ও আলোচিত নির্মাতাদের সিনেমার সঙ্গে পুরস্কারের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

ট্যাগ : বনলতা সেন কেরালা চলচ্চিত্র উৎসব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবে। বিশ্বের ১০টি দেশের মোট ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা পেয়েছে এটি।

আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। আয়োজক কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির প্রকাশিত আনুষ্ঠানিক তালিকায় ‘বনলতা সেন’-এর নাম রয়েছে। নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলও।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজকও মাসুদ হাসান উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সাধারণত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত চলচ্চিত্রগুলো অংশ নেয়। এবারের আসরেও বিভিন্ন দেশের নির্মাতাদের সিনেমা স্থান পেয়েছে।

বাংলাদেশের ‘বনলতা সেন’-এর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’। একই বিভাগে নির্বাচিত হয়েছে ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ এবং মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’।

এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলোচিত ইরানের ‘স্ল্যাম্বার’ও প্রতিযোগিতায় অংশ নেবে।

২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেয়েছিল ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’। অন্যদিকে ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’ প্রদর্শিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের ‘স্ল্যাম্বার’-এর প্রিমিয়ার হয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে।

কেরালা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’। এর সঙ্গে দেওয়া হবে ২০ লাখ ভারতীয় রুপি। পুরস্কারের অর্থ চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

এ ছাড়া সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ এবং চার লাখ রুপি। সেরা নবাগত পরিচালকের জন্য রয়েছে তিন লাখ রুপি।

উৎসবে অংশ নেওয়া প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালককে দেওয়া হবে দুই লাখ রুপি পুরস্কার।

প্রতিযোগিতায় যেসব চলচ্চিত্র

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৪টি চলচ্চিত্র হলো বাংলাদেশের ‘বনলতা সেন’, ভারতের ‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেলভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’, ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ ও ‘দ্য সাইলেন্ট ভার্জিন’, চীনের ‘এম্বার্স’, ইরানের ‘স্ল্যাম্বার’ ও ‘পিপলস চাইল্ড’, উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’।

গত ১৩ নভেম্বর কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির প্রকাশিত আনুষ্ঠানিক তালিকায় এসব চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ও আলোচিত নির্মাতাদের সিনেমার সঙ্গে পুরস্কারের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ