ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানের কাছে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

জাপানের কাছে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল
ছবি: সংগৃহীত
ফলো করুন

সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধেই চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে থাকলেও অল্প সময়ের ব্যবধানে দুই গোল হজম করে কার্লো আনচেলত্তির দল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমালেও প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে রয়েছে জাপান।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

প্রথম ভালো সুযোগটি তৈরি করে ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে গোলের উদ্দেশে শট নেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। তবে তাঁর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ম্যাচে নিজেদের উপস্থিতি জানান দেয় জাপান। দ্রুতগতির আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে এশিয়ার দলটি।

১৫ মিনিটে সেই চাপের ফল পায় জাপান। দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে বাঁ পায়ের শটে গোল করেন তাকেফুসা কুবো। ব্রাজিলের গোলরক্ষক পেদ্রো মরিসকোকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল পাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় জাপান। ১৮ মিনিটে দাইচেন মায়েদা পরপর দুটি সুযোগ তৈরি করেন। তাঁর প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক। ফিরতি প্রচেষ্টায় বল পোস্টে লেগে ফিরে আসে।

তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাপানকে। ১৯ মিনিটে শুতো নাকানোর ক্রস থেকে নিচু শটে বল জালে পাঠান কেইতো নাকামুরা। এতে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় জাপান।

হঠাৎ দুই গোল পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। গোলের ব্যবধান কমাতে মাঝমাঠ থেকে আক্রমণ সাজাতে থাকে সেলেসাওরা।

৩৩ মিনিটে ব্রাজিলকে ম্যাচে ফেরার আশা দেখান ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে জাপানের জাল খুঁজে পান রিয়াল মাদ্রিদের এই তারকা। তাঁর গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

এরপর সমতায় ফেরার জন্য চেষ্টা চালায় আনচেলত্তির দল। ৪০ মিনিটে এস্তেভাও ও ব্রুনো গিমারেসের সমন্বয়ে আরও একটি সুযোগ তৈরি হয়। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি চেলসির তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার সময় ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে জাপান।

প্রথম ৪৫ মিনিটে জাপানের হয়ে কুবো ও নাকামুরা এবং ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান ঘুচিয়ে ব্রাজিল ম্যাচে ফিরতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


জাপানের কাছে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধেই চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে থাকলেও অল্প সময়ের ব্যবধানে দুই গোল হজম করে কার্লো আনচেলত্তির দল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমালেও প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে রয়েছে জাপান।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

প্রথম ভালো সুযোগটি তৈরি করে ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে গোলের উদ্দেশে শট নেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। তবে তাঁর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ম্যাচে নিজেদের উপস্থিতি জানান দেয় জাপান। দ্রুতগতির আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে এশিয়ার দলটি।

১৫ মিনিটে সেই চাপের ফল পায় জাপান। দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে বাঁ পায়ের শটে গোল করেন তাকেফুসা কুবো। ব্রাজিলের গোলরক্ষক পেদ্রো মরিসকোকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল পাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় জাপান। ১৮ মিনিটে দাইচেন মায়েদা পরপর দুটি সুযোগ তৈরি করেন। তাঁর প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক। ফিরতি প্রচেষ্টায় বল পোস্টে লেগে ফিরে আসে।

তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাপানকে। ১৯ মিনিটে শুতো নাকানোর ক্রস থেকে নিচু শটে বল জালে পাঠান কেইতো নাকামুরা। এতে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় জাপান।

হঠাৎ দুই গোল পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। গোলের ব্যবধান কমাতে মাঝমাঠ থেকে আক্রমণ সাজাতে থাকে সেলেসাওরা।

৩৩ মিনিটে ব্রাজিলকে ম্যাচে ফেরার আশা দেখান ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে জাপানের জাল খুঁজে পান রিয়াল মাদ্রিদের এই তারকা। তাঁর গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

এরপর সমতায় ফেরার জন্য চেষ্টা চালায় আনচেলত্তির দল। ৪০ মিনিটে এস্তেভাও ও ব্রুনো গিমারেসের সমন্বয়ে আরও একটি সুযোগ তৈরি হয়। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি চেলসির তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার সময় ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে জাপান।

প্রথম ৪৫ মিনিটে জাপানের হয়ে কুবো ও নাকামুরা এবং ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান ঘুচিয়ে ব্রাজিল ম্যাচে ফিরতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ