ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট-কেলসির জমকালো বিয়ে

ছবি : সংগৃহিত
ফলো করুন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছে বিবিসি।

সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিয়েতে বর ও কনে দুজনেই বিশেষ পোশাক পরেছিলেন। আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের নামের আদ্যাক্ষরসহ একটি সাইনবোর্ডও প্রদর্শন করা হয়। সেখানে তাদের বিয়ের খবর জানানোর পাশাপাশি সুইফটের জনপ্রিয় গানের একটি অংশও ব্যবহার করা হয়।

ট্রি পেইন জানান, বিয়েতে প্রচলিত অর্থে কোনো ব্রাইডমেইড বা গ্রুমসম্যান রাখা হয়নি। সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অব অনার’ এবং কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন তাদের বন্ধু ও কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানের আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গায়ক বেনসন বুন, অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মতো তারকাদের যেতে দেখা যায়। অতিথিদের একনজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে সারাদিন ভক্তদের ভিড় ছিল।

সুইফটের ভক্তদের মধ্যেও বিয়ের খবর ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকে জানান, তারা বিয়ের ছবি দেখার অপেক্ষায় আছেন। কেউ কেউ এই সম্পর্ককে সুইফটের গানের মতোই এক অসাধারণ প্রেমের গল্প হিসেবে বর্ণনা করেন।

তারকাখচিত অতিথি তালিকায় আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী ও অভিনেতার নাম আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে সুইফট ও কেলসির ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের ভিড় দেখা যায়। পরে সেভেন্থ অ্যাভিনিউ খুলে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বৃহস্পতিবার। প্রথম দিনের আয়োজন ছিল তুলনামূলক ঘরোয়া, যেখানে ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল। শুক্রবার মূল অনুষ্ঠানে অতিথির সংখ্যা বেড়ে যায় এবং আয়োজনটি আরও জমকালো রূপ নেয়।

নিউ ইয়র্কের কেন্দ্রস্থলে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। অতিথি ও আয়োজকদের অনেককে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে বলে জানা গেছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবি বা তথ্য প্রকাশ না করার নির্দেশনাও ছিল।

এই গোপনীয়তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। কিছু অতিথির মতে, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্বাভাবিক হলেও আয়োজন ঘিরে কড়াকড়ি ছিল অনেক বেশি।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে খবর আসে, সুইফট ও কেলসি নাকি আগেই ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আনুষ্ঠানিক আয়োজনের পর তাদের বিয়ে নিয়ে সব জল্পনার অবসান হলো।

গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। কানসাস সিটি চিফসের একটি ম্যাচে কেলসির পরিবারের পাশে বসে খেলা দেখেছিলেন সুইফট। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়।

সূত্র: বিবিসি

ট্যাগ : টেইলর সুইফট ম্যাডিসন স্কয়ার গার্ডেন পপসংগীত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট-কেলসির জমকালো বিয়ে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছে বিবিসি।

সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিয়েতে বর ও কনে দুজনেই বিশেষ পোশাক পরেছিলেন। আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের নামের আদ্যাক্ষরসহ একটি সাইনবোর্ডও প্রদর্শন করা হয়। সেখানে তাদের বিয়ের খবর জানানোর পাশাপাশি সুইফটের জনপ্রিয় গানের একটি অংশও ব্যবহার করা হয়।

ট্রি পেইন জানান, বিয়েতে প্রচলিত অর্থে কোনো ব্রাইডমেইড বা গ্রুমসম্যান রাখা হয়নি। সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অব অনার’ এবং কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন তাদের বন্ধু ও কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানের আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গায়ক বেনসন বুন, অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মতো তারকাদের যেতে দেখা যায়। অতিথিদের একনজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে সারাদিন ভক্তদের ভিড় ছিল।

সুইফটের ভক্তদের মধ্যেও বিয়ের খবর ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকে জানান, তারা বিয়ের ছবি দেখার অপেক্ষায় আছেন। কেউ কেউ এই সম্পর্ককে সুইফটের গানের মতোই এক অসাধারণ প্রেমের গল্প হিসেবে বর্ণনা করেন।

তারকাখচিত অতিথি তালিকায় আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী ও অভিনেতার নাম আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে সুইফট ও কেলসির ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের ভিড় দেখা যায়। পরে সেভেন্থ অ্যাভিনিউ খুলে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বৃহস্পতিবার। প্রথম দিনের আয়োজন ছিল তুলনামূলক ঘরোয়া, যেখানে ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল। শুক্রবার মূল অনুষ্ঠানে অতিথির সংখ্যা বেড়ে যায় এবং আয়োজনটি আরও জমকালো রূপ নেয়।

নিউ ইয়র্কের কেন্দ্রস্থলে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। অতিথি ও আয়োজকদের অনেককে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে বলে জানা গেছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবি বা তথ্য প্রকাশ না করার নির্দেশনাও ছিল।

এই গোপনীয়তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। কিছু অতিথির মতে, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্বাভাবিক হলেও আয়োজন ঘিরে কড়াকড়ি ছিল অনেক বেশি।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে খবর আসে, সুইফট ও কেলসি নাকি আগেই ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আনুষ্ঠানিক আয়োজনের পর তাদের বিয়ে নিয়ে সব জল্পনার অবসান হলো।

গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। কানসাস সিটি চিফসের একটি ম্যাচে কেলসির পরিবারের পাশে বসে খেলা দেখেছিলেন সুইফট। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ