ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট-কেলসির জমকালো বিয়ে

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছে বিবিসি।সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।[BANGVIEWS-POST:1152]বিবৃতিতে আরও বলা হয়, বিয়েতে বর ও কনে দুজনেই বিশেষ পোশাক পরেছিলেন। আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের নামের আদ্যাক্ষরসহ একটি সাইনবোর্ডও প্রদর্শন করা হয়। সেখানে তাদের বিয়ের খবর জানানোর পাশাপাশি সুইফটের জনপ্রিয় গানের একটি অংশও ব্যবহার করা হয়।ট্রি পেইন জানান, বিয়েতে প্রচলিত অর্থে কোনো ব্রাইডমেইড বা গ্রুমসম্যান রাখা হয়নি। সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অব অনার’ এবং কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন তাদের বন্ধু ও কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।অনুষ্ঠানের আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গায়ক বেনসন বুন, অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মতো তারকাদের যেতে দেখা যায়। অতিথিদের একনজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে সারাদিন ভক্তদের ভিড় ছিল।সুইফটের ভক্তদের মধ্যেও বিয়ের খবর ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকে জানান, তারা বিয়ের ছবি দেখার অপেক্ষায় আছেন। কেউ কেউ এই সম্পর্ককে সুইফটের গানের মতোই এক অসাধারণ প্রেমের গল্প হিসেবে বর্ণনা করেন।[BANGVIEWS-POST:1147]তারকাখচিত অতিথি তালিকায় আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী ও অভিনেতার নাম আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে সুইফট ও কেলসির ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের ভিড় দেখা যায়। পরে সেভেন্থ অ্যাভিনিউ খুলে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বৃহস্পতিবার। প্রথম দিনের আয়োজন ছিল তুলনামূলক ঘরোয়া, যেখানে ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল। শুক্রবার মূল অনুষ্ঠানে অতিথির সংখ্যা বেড়ে যায় এবং আয়োজনটি আরও জমকালো রূপ নেয়।নিউ ইয়র্কের কেন্দ্রস্থলে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। অতিথি ও আয়োজকদের অনেককে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে বলে জানা গেছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবি বা তথ্য প্রকাশ না করার নির্দেশনাও ছিল।এই গোপনীয়তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। কিছু অতিথির মতে, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্বাভাবিক হলেও আয়োজন ঘিরে কড়াকড়ি ছিল অনেক বেশি।এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে খবর আসে, সুইফট ও কেলসি নাকি আগেই ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আনুষ্ঠানিক আয়োজনের পর তাদের বিয়ে নিয়ে সব জল্পনার অবসান হলো।গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। কানসাস সিটি চিফসের একটি ম্যাচে কেলসির পরিবারের পাশে বসে খেলা দেখেছিলেন সুইফট। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়।সূত্র: বিবিসি

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট-কেলসির জমকালো বিয়ে