ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে সেনাবাহিনীর বড় অভিযান: ‘ভারত-সমর্থিত’ ৭৪ সন্ত্রাসী নিহত!

পাকিস্তানে সেনাবাহিনীর বড় অভিযান: ‘ভারত-সমর্থিত’ ৭৪ সন্ত্রাসী নিহত!
ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনের গোয়েন্দাভিত্তিক এসব অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় হামলা চালানো হয়। কয়েক দফা তীব্র সংঘর্ষের পর সেখানে ভারত-সমর্থিত ৩১ খাওয়ারিজ নিহত হয় এবং আস্তানাগুলো থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দা অভিযানে আরও ৪৩ জন ‘ভারতপন্থি’ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আইএসপিআর জানায়, তীব্র গোলাগুলির পর মির আলীতে ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আটজন খাওয়ারিজ নিহত হয়েছে। এর ফলে ওই এলাকাগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযান চলাকালে উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই অভিযান পূর্ণ গতিতে চলবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংক্রান্ত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি সহিংসতার ঘটনায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ৯৪টি ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন।

ট্যাগ : পাকিস্তান সন্ত্রাসী নিহত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


পাকিস্তানে সেনাবাহিনীর বড় অভিযান: ‘ভারত-সমর্থিত’ ৭৪ সন্ত্রাসী নিহত!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনের গোয়েন্দাভিত্তিক এসব অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় হামলা চালানো হয়। কয়েক দফা তীব্র সংঘর্ষের পর সেখানে ভারত-সমর্থিত ৩১ খাওয়ারিজ নিহত হয় এবং আস্তানাগুলো থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দা অভিযানে আরও ৪৩ জন ‘ভারতপন্থি’ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আইএসপিআর জানায়, তীব্র গোলাগুলির পর মির আলীতে ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আটজন খাওয়ারিজ নিহত হয়েছে। এর ফলে ওই এলাকাগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযান চলাকালে উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই অভিযান পূর্ণ গতিতে চলবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংক্রান্ত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি সহিংসতার ঘটনায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ৯৪টি ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ