ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ

দেশের শিল্প খাতে নানা সংকট ও প্রতিযোগিতার মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো এ অবস্থানে রয়েছে দেশটি।বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। তালিকায় বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ভারত চতুর্থ এবং তুরস্ক পঞ্চম স্থানে রয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।তবে রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে দ্রুত এগিয়েছে ভিয়েতনাম। বছর ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১ শতাংশ বাড়লেও ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ। ফলে আগামী দিনে দ্বিতীয় অবস্থান ধরে রাখার ক্ষেত্রে প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে।[BANGVIEWS-POST:3096]অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনামের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও আন্তর্জাতিক পোশাকবাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের উৎপাদনক্ষমতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি।তার মতে, পোশাকশিল্পে আরও বেশি অটোমেশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, পণ্যের বৈচিত্র্য এবং দ্রুত সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।ডব্লিউটিওর তথ্যেও বলা হয়েছে, বাংলাদেশের উৎপাদন খাতে ভবিষ্যৎ প্রতিযোগিতা ধরে রাখতে অটোমেশন, দক্ষতা, দ্রুত বাজারজাতকরণ এবং সরবরাহব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ