ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।’

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনাগুলো তুলে ধরে জামায়াত আমির বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান পরিচালনার সময় এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরেন তিনি।

এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দৃশ্যমান উন্নতি না হওয়ায় প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। দেশে এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, সে বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন বলে জানান তিনি। সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশিত বক্তব্য পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন।

বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও আপত্তি জানান তিনি। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন রাখেন জামায়াত আমির।

জাতীয় সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সরকার চাইলে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। এমন অনুরোধ এলে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।

বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়েও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি পুনরায় ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে পর্যন্ত বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ এসব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির ক্ষেত্রে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।

সংসদে আরেক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান জানান, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করার অভিযোগ উঠেছে। ফোনকলটি সত্য নাকি ভুয়া, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ ও সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা। তার মতে, মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে এবং কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করা যাবে না।

ট্যাগ : জাতীয় সংসদ ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।’

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনাগুলো তুলে ধরে জামায়াত আমির বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান পরিচালনার সময় এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরেন তিনি।

এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দৃশ্যমান উন্নতি না হওয়ায় প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। দেশে এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, সে বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন বলে জানান তিনি। সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশিত বক্তব্য পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন।

বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও আপত্তি জানান তিনি। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন রাখেন জামায়াত আমির।

জাতীয় সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সরকার চাইলে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। এমন অনুরোধ এলে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।

বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়েও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি পুনরায় ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে পর্যন্ত বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ এসব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির ক্ষেত্রে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।

সংসদে আরেক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান জানান, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করার অভিযোগ উঠেছে। ফোনকলটি সত্য নাকি ভুয়া, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ ও সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা। তার মতে, মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে এবং কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করা যাবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ