ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে গুলি, পুলিশসহ হতাহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে জানান, গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত তিন পুলিশ কর্মকর্তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।[BANGVIEWS-POST:5031]পুলিশ জানায়, নিহতদের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মোট সাতজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টার। তবে আহতদের বিস্তারিত অবস্থা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।গুলির ঘটনার পর মিনিয়াপোলিস পুলিশ ওই এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেয়।মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলায় সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন।[BANGVIEWS-POST:5030]এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটির তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী সংস্থাটি সব ধরনের সহায়তা দেবে।মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।সূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে গুলি, পুলিশসহ হতাহত