ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘ বিরতির পর ফিরেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন

দীর্ঘ বিরতির পর ফিরেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার।

চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের মধ্য দিয়ে ইংল্যান্ড দলে ফেরেন রবিনসন। প্রত্যাবর্তনের ম্যাচেই দুই ইনিংসে ৫ ও ২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের ছয় ইনিংসে তুলে নেন ২১ উইকেট।

চার টেস্টে তার এমন পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয় লর্ডসে আয়োজিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে দেওয়া ট্রফিটি ওঠে রবিনসনের হাতে।

পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই পেসার। তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু।’

নিজের প্রত্যাবর্তনের পথ যে সহজ ছিল না, সেটিও তুলে ধরেন রবিনসন। তিনি আরও বলেন, ‘এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাবো।’

২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রবিনসনের। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ বিরতির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে দুই বছর চার মাস পর ২০২৬ সালের জুনে আবারও ইংল্যান্ড দলে জায়গা করে নেন।

এদিকে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মিডলসেক্সের পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৩৫ উইকেট নেওয়ার পাশাপাশি মিডলসেক্সের ওয়ানডে কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন তিনি।

ট্যাগ : ইংল্যান্ড ক্রিকেট ওলি রবিনসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


দীর্ঘ বিরতির পর ফিরেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার।

চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের মধ্য দিয়ে ইংল্যান্ড দলে ফেরেন রবিনসন। প্রত্যাবর্তনের ম্যাচেই দুই ইনিংসে ৫ ও ২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের ছয় ইনিংসে তুলে নেন ২১ উইকেট।

চার টেস্টে তার এমন পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয় লর্ডসে আয়োজিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে দেওয়া ট্রফিটি ওঠে রবিনসনের হাতে।

পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই পেসার। তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু।’

নিজের প্রত্যাবর্তনের পথ যে সহজ ছিল না, সেটিও তুলে ধরেন রবিনসন। তিনি আরও বলেন, ‘এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাবো।’

২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রবিনসনের। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ বিরতির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে দুই বছর চার মাস পর ২০২৬ সালের জুনে আবারও ইংল্যান্ড দলে জায়গা করে নেন।

এদিকে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মিডলসেক্সের পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৩৫ উইকেট নেওয়ার পাশাপাশি মিডলসেক্সের ওয়ানডে কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ