ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা পর্যন্ত এলিজা জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ‘জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪’ অনুসারে চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই শূন্য আসনে কোনো ভোটের প্রয়োজন পড়েনি। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মনোনীত একমাত্র বৈধ প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর সকাল ১০টায় যাচাই-বাছাই শেষে এলিজা জামানের দাখিল করা মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। তখন তিনি জানিয়েছিলেন, একক প্রার্থী হওয়ায় প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য ঘোষিত হয়। এরপর নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

ট্যাগ : এলিজা জামান সংরক্ষিত নারী আসনে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা পর্যন্ত এলিজা জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ‘জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪’ অনুসারে চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই শূন্য আসনে কোনো ভোটের প্রয়োজন পড়েনি। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মনোনীত একমাত্র বৈধ প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর সকাল ১০টায় যাচাই-বাছাই শেষে এলিজা জামানের দাখিল করা মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। তখন তিনি জানিয়েছিলেন, একক প্রার্থী হওয়ায় প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য ঘোষিত হয়। এরপর নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ