ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু সনদ’: নির্বাচনের পর বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

সামরিক বাহিনী, ভঙ্গুর অর্থনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল অপূরণীয় ধসের মুখোমুখি হচ্ছে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির সামরিক কলেজের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক।

রোববার (১ নভেম্বর ২০২৬) ইসরায়েলি দৈনিক ‘মারিভ’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ইসরায়েল ইতোমধ্যে তার আন্তর্জাতিক বৈধতা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক মিত্রদের হারিয়ে ফেলেছে; ফলে দেশটি দীর্ঘদিন ধরে এ ধরনের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা কোনোভাবেই সহ্য করতে পারবে না।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ব্রিক চলমান পরিস্থিতিকে নিছক কোনো রাজনৈতিক সংকট হিসেবে না দেখে একটি 'সর্বাত্মক জাতীয় বিপর্যয় ও পতন' হিসেবে সংজ্ঞায়িত করেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় (নেসেট) নির্বাচনের ফলাফলকে তিনি 'আমরা যেভাবে জানতাম, সেই ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যু সনদ' হিসেবে আখ্যা দেন। টেলিভিশনে রাজনৈতিক বিশ্লেষকদের জোট গঠন ও আসন সংখ্যার চুলচেরা বিশ্লেষণকে উপহাস করে তিনি লেখেন, “তাদের সম্প্রচার ছিল টাইটানিকের শেষ মুহূর্তগুলোতে অর্কেস্ট্রা বাজানোর মতো।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসংক্রান্ত সাবেক ওম্বুডসম্যান ব্রিক জানান, ইসরায়েলের পদাতিক বাহিনী মারাত্মক কাঠামোগত দুর্বলতা ও মনোবল ভাঙনের শিকার হয়েছে। তিনি সতর্ক করেন, একটি ক্লান্ত ও বিপর্যস্ত বাহিনীর পক্ষে সীমান্ত রক্ষা করা বা একই সঙ্গে ভেতর ও বাইরের আঘাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া অসম্ভব।

অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে তিনি জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে জাতীয় ঋণ পৌঁছেছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন শেকেল (প্রায় ৪৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার)। এর ওপর সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্রের ওপর বিধিনিষেধ এবং আর্থিক বিচ্ছিন্নতা নতুন চাপ তৈরি করছে। সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনাকে 'অপরিপক্ব ও অদ্ভুত' আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে এটি ইসরায়েলি নাগরিকদের সঞ্চয়কে ঝুঁকিতে ফেলবে।

ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্রিক উল্লেখ করেন, সমাজ কেবল বিভক্তই হয়নি, বরং একটি ‘নীরব গৃহযুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, শত শত চিকিৎসক, শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, যা কয়েক দশকের দক্ষ জনশক্তিকে খালি করে দিচ্ছে। মেধা ও পেশাদারিত্বের চেয়ে অন্ধ রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পাওয়ায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন ভেঙে পড়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। বাকি ১৯টি আসন গেছে আরব দলগুলোর ঝুলিতে; ফলে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন নিশ্চিত করতে না পারায় দেশটিতে নতুন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‘ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু সনদ’: নির্বাচনের পর বিস্ফোরক মন্তব্য

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সামরিক বাহিনী, ভঙ্গুর অর্থনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল অপূরণীয় ধসের মুখোমুখি হচ্ছে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির সামরিক কলেজের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক।

রোববার (১ নভেম্বর ২০২৬) ইসরায়েলি দৈনিক ‘মারিভ’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ইসরায়েল ইতোমধ্যে তার আন্তর্জাতিক বৈধতা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক মিত্রদের হারিয়ে ফেলেছে; ফলে দেশটি দীর্ঘদিন ধরে এ ধরনের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা কোনোভাবেই সহ্য করতে পারবে না।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ব্রিক চলমান পরিস্থিতিকে নিছক কোনো রাজনৈতিক সংকট হিসেবে না দেখে একটি 'সর্বাত্মক জাতীয় বিপর্যয় ও পতন' হিসেবে সংজ্ঞায়িত করেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় (নেসেট) নির্বাচনের ফলাফলকে তিনি 'আমরা যেভাবে জানতাম, সেই ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যু সনদ' হিসেবে আখ্যা দেন। টেলিভিশনে রাজনৈতিক বিশ্লেষকদের জোট গঠন ও আসন সংখ্যার চুলচেরা বিশ্লেষণকে উপহাস করে তিনি লেখেন, “তাদের সম্প্রচার ছিল টাইটানিকের শেষ মুহূর্তগুলোতে অর্কেস্ট্রা বাজানোর মতো।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসংক্রান্ত সাবেক ওম্বুডসম্যান ব্রিক জানান, ইসরায়েলের পদাতিক বাহিনী মারাত্মক কাঠামোগত দুর্বলতা ও মনোবল ভাঙনের শিকার হয়েছে। তিনি সতর্ক করেন, একটি ক্লান্ত ও বিপর্যস্ত বাহিনীর পক্ষে সীমান্ত রক্ষা করা বা একই সঙ্গে ভেতর ও বাইরের আঘাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া অসম্ভব।

অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে তিনি জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে জাতীয় ঋণ পৌঁছেছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন শেকেল (প্রায় ৪৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার)। এর ওপর সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্রের ওপর বিধিনিষেধ এবং আর্থিক বিচ্ছিন্নতা নতুন চাপ তৈরি করছে। সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনাকে 'অপরিপক্ব ও অদ্ভুত' আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে এটি ইসরায়েলি নাগরিকদের সঞ্চয়কে ঝুঁকিতে ফেলবে।

ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্রিক উল্লেখ করেন, সমাজ কেবল বিভক্তই হয়নি, বরং একটি ‘নীরব গৃহযুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, শত শত চিকিৎসক, শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, যা কয়েক দশকের দক্ষ জনশক্তিকে খালি করে দিচ্ছে। মেধা ও পেশাদারিত্বের চেয়ে অন্ধ রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পাওয়ায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন ভেঙে পড়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। বাকি ১৯টি আসন গেছে আরব দলগুলোর ঝুলিতে; ফলে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন নিশ্চিত করতে না পারায় দেশটিতে নতুন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ