ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শৈশব থেকেই মানবিক মূল্যবোধে শিশুকে গড়ে তোলার তাগিদ প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

শিশুদের শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলী ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ, দলগত কাজ এবং আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের বাস্তব শিক্ষা লাভ করে, যা তাদের ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান অর্জন নয়; বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক গুণাবলির সার্বিক বিকাশ নিশ্চিত করাই এর লক্ষ্য। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষা স্তরে এসব কার্যক্রমকে আরও উৎসাহিত ও সম্প্রসারিত করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, শিশুরা যাতে কোনো মানসিক চাপ ছাড়াই আনন্দের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে শিখতে পারে এবং নিজেদের সুপ্ত প্রতিভা ও যোগ্যতা বিকাশের উপযুক্ত সুযোগ পায়, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।

ট্যাগ : মানবিক সহায়তা প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শৈশব থেকেই মানবিক মূল্যবোধে শিশুকে গড়ে তোলার তাগিদ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

শিশুদের শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলী ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ, দলগত কাজ এবং আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের বাস্তব শিক্ষা লাভ করে, যা তাদের ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান অর্জন নয়; বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক গুণাবলির সার্বিক বিকাশ নিশ্চিত করাই এর লক্ষ্য। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষা স্তরে এসব কার্যক্রমকে আরও উৎসাহিত ও সম্প্রসারিত করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, শিশুরা যাতে কোনো মানসিক চাপ ছাড়াই আনন্দের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে শিখতে পারে এবং নিজেদের সুপ্ত প্রতিভা ও যোগ্যতা বিকাশের উপযুক্ত সুযোগ পায়, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ