ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম "২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স (2nd INTERPOL Global Biosecurity Conference)"-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ রবিবার (০১ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। 

ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের (INTERPOL's Bioterrorism Prevention Unit) উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে (Lyon) ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন। 

উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।

ট্যাগ : আইজিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম "২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স (2nd INTERPOL Global Biosecurity Conference)"-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ রবিবার (০১ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। 

ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের (INTERPOL's Bioterrorism Prevention Unit) উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে (Lyon) ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন। 

উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ