ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেলে-মেসির রেকর্ডের পথে মাইকেল ওলিসে

পেলে-মেসির রেকর্ডের পথে মাইকেল ওলিসে
ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে। ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি সম্প্রতি ওলিসেকে নিয়ে প্রশংসা করেছেন। তার মতে, কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্স দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন, তাহলে ওলিসে এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।

সুইডেনের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন ওলিসে। এতে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে পাঁচটি। এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন তিনি পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও থমাস হাসলারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এক আসরে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ড থেকে এখন মাত্র এক অ্যাসিস্ট দূরে ওলিসে।

শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামলে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এই ফরাসি মিডফিল্ডারের সামনে।

শুধু বিশ্বকাপ নয়, ক্লাব ও জাতীয় দল মিলিয়েও বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ওলিসে। লিওনেল মেসি ও হুয়ান মাতা এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন।

এই মৌসুমে ওলিসের মোট অ্যাসিস্ট সংখ্যা এখন ৩২। আর দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি। তিনটি অ্যাসিস্ট করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন ফ্রান্সের এই তরুণ তারকা।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলের পাশাপাশি ওলিসের সৃষ্টিশীল ফুটবল ফ্রান্সকে আরও ভয়ংকর করে তুলেছে। নকআউট পর্বে তার পারফরম্যান্স এখন ফরাসিদের বড় ভরসা।

ট্যাগ : ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২৬ মাইকেল ওলিসে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


পেলে-মেসির রেকর্ডের পথে মাইকেল ওলিসে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে। ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি সম্প্রতি ওলিসেকে নিয়ে প্রশংসা করেছেন। তার মতে, কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্স দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন, তাহলে ওলিসে এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।

সুইডেনের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন ওলিসে। এতে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে পাঁচটি। এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন তিনি পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও থমাস হাসলারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এক আসরে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ড থেকে এখন মাত্র এক অ্যাসিস্ট দূরে ওলিসে।

শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামলে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এই ফরাসি মিডফিল্ডারের সামনে।

শুধু বিশ্বকাপ নয়, ক্লাব ও জাতীয় দল মিলিয়েও বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ওলিসে। লিওনেল মেসি ও হুয়ান মাতা এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন।

এই মৌসুমে ওলিসের মোট অ্যাসিস্ট সংখ্যা এখন ৩২। আর দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি। তিনটি অ্যাসিস্ট করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন ফ্রান্সের এই তরুণ তারকা।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলের পাশাপাশি ওলিসের সৃষ্টিশীল ফুটবল ফ্রান্সকে আরও ভয়ংকর করে তুলেছে। নকআউট পর্বে তার পারফরম্যান্স এখন ফরাসিদের বড় ভরসা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ