ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেলে-মেসির রেকর্ডের পথে মাইকেল ওলিসে

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে। ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি সম্প্রতি ওলিসেকে নিয়ে প্রশংসা করেছেন। তার মতে, কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্স দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন, তাহলে ওলিসে এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।[BANGVIEWS-POST:1021]সুইডেনের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন ওলিসে। এতে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে পাঁচটি। এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন তিনি পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও থমাস হাসলারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন।পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এক আসরে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ড থেকে এখন মাত্র এক অ্যাসিস্ট দূরে ওলিসে।শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামলে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এই ফরাসি মিডফিল্ডারের সামনে।শুধু বিশ্বকাপ নয়, ক্লাব ও জাতীয় দল মিলিয়েও বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ওলিসে। লিওনেল মেসি ও হুয়ান মাতা এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন।[BANGVIEWS-POST:1016]এই মৌসুমে ওলিসের মোট অ্যাসিস্ট সংখ্যা এখন ৩২। আর দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি। তিনটি অ্যাসিস্ট করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন ফ্রান্সের এই তরুণ তারকা।চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলের পাশাপাশি ওলিসের সৃষ্টিশীল ফুটবল ফ্রান্সকে আরও ভয়ংকর করে তুলেছে। নকআউট পর্বে তার পারফরম্যান্স এখন ফরাসিদের বড় ভরসা।

পেলে-মেসির রেকর্ডের পথে মাইকেল ওলিসে