ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১১তম

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১১তম
ফাইল ছবি
ফলো করুন

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৮৭। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২২। আর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এ অবস্থায় সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। বিপজ্জনক মাত্রার দূষণ বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউ এয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুর মান ও দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে। তবে বায়ুমানের এই অবস্থান ও স্কোর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১১তম

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৮৭। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২২। আর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এ অবস্থায় সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। বিপজ্জনক মাত্রার দূষণ বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউ এয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুর মান ও দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে। তবে বায়ুমানের এই অবস্থান ও স্কোর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ