ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখলেন জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও জাদুঘর পরিদর্শনের পাশাপাশি রাজপরিবারের এই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচিতে চিকিৎসাপ্রযুক্তি, হোম-কেয়ার নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান ডা. জুবাইদা রহমান।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন তিনি। সেখানে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া পেট-সিটি, এমআরআই এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন তিনি।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন সম্পর্কে জানেন তিনি।

দিনের শেষভাগে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শেষ হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাপানের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখলেন জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও জাদুঘর পরিদর্শনের পাশাপাশি রাজপরিবারের এই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচিতে চিকিৎসাপ্রযুক্তি, হোম-কেয়ার নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান ডা. জুবাইদা রহমান।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন তিনি। সেখানে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া পেট-সিটি, এমআরআই এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন তিনি।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন সম্পর্কে জানেন তিনি।

দিনের শেষভাগে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শেষ হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ