ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিখোঁজের একদিন পর তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
ফলো করুন

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর কাছে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেলে গাজীপুরের তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাজাবাড়ী ঘাট এলাকায় যায়। সেখান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। তবে তাঁর নিখোঁজ হওয়ার কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই প্রথম পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিখোঁজের একদিন পর তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর কাছে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেলে গাজীপুরের তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাজাবাড়ী ঘাট এলাকায় যায়। সেখান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। তবে তাঁর নিখোঁজ হওয়ার কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই প্রথম পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ