ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ আসনে জয়ের আশা বিএনপি প্রার্থী ফয়সল আমীনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে নির্বাচনে জনগণের মতামতই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফয়সল আমীন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভোটারদের উপস্থিতি ভালো থাকবে এবং ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

তিনি বলেন, “ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।”

আবহাওয়া পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ওয়েদারটা একটু খারাপ, তারপরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই।”

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তাঁর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোট দেওয়ার জন্য ১৮৫টি ভোটকেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ : ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে জয়ের আশা বিএনপি প্রার্থী ফয়সল আমীনের

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে নির্বাচনে জনগণের মতামতই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফয়সল আমীন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভোটারদের উপস্থিতি ভালো থাকবে এবং ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

তিনি বলেন, “ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।”

আবহাওয়া পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ওয়েদারটা একটু খারাপ, তারপরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই।”

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তাঁর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোট দেওয়ার জন্য ১৮৫টি ভোটকেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ