ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নীলসাগর এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে যাত্রা শুরু করে। মির্জাপুর স্টেশন পার হওয়ার পর আনুমানিক পাঁচ কিলোমিটার এগিয়ে মহেড়া স্টেশনের প্রায় দুই কিলোমিটার পূর্বে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় বিকট শব্দ হলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) রাসেল চালককে বিষয়টি জানালে তিনি মহেড়া স্টেশনের কাছে ট্রেনটি থামান। এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনটির ‘ঠ’ বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ‘ট’ ও ‘ঠ’ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকে রয়েছে বলেও জানান সহকারী স্টেশনমাস্টার।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নীলসাগর এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে যাত্রা শুরু করে। মির্জাপুর স্টেশন পার হওয়ার পর আনুমানিক পাঁচ কিলোমিটার এগিয়ে মহেড়া স্টেশনের প্রায় দুই কিলোমিটার পূর্বে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় বিকট শব্দ হলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) রাসেল চালককে বিষয়টি জানালে তিনি মহেড়া স্টেশনের কাছে ট্রেনটি থামান। এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনটির ‘ঠ’ বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ‘ট’ ও ‘ঠ’ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকে রয়েছে বলেও জানান সহকারী স্টেশনমাস্টার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ