ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির আকাশে হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস

ফাইল ছবি
ফলো করুন

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরা লাইভে প্রচারিত তথ্য অনুযায়ী, জোটের মুখপাত্র ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ও ধ্বংস করার কথা জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে ‘বিপদ কেটে গেছে’।

এর আগে বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রদেশ দুটিতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছিল। সে সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের দ্রুত ‘নিকটস্থ নিরাপদ স্থানে’ আশ্রয় নেওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

সতর্কতা প্রত্যাহার করলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসংক্রান্ত তথ্য বা ভিডিও ধারণ এবং সেগুলো প্রচারের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে সিভিল ডিফেন্স। এ ধরনের তথ্য ও দৃশ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

ট্যাগ : সৌদি আরব হুথি বিদ্রোহী ইয়েমেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদির আকাশে হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরা লাইভে প্রচারিত তথ্য অনুযায়ী, জোটের মুখপাত্র ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ও ধ্বংস করার কথা জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে ‘বিপদ কেটে গেছে’।

এর আগে বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রদেশ দুটিতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছিল। সে সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের দ্রুত ‘নিকটস্থ নিরাপদ স্থানে’ আশ্রয় নেওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

সতর্কতা প্রত্যাহার করলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসংক্রান্ত তথ্য বা ভিডিও ধারণ এবং সেগুলো প্রচারের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে সিভিল ডিফেন্স। এ ধরনের তথ্য ও দৃশ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ