ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে চার দিনের সরকারি সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।

জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তারেক রহমান। এসব কর্মসূচির মধ্য দিয়ে চার দিনের সরকারি সফর শেষ করে আজ দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর বাংলাদেশ-জাপান সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে চার দিনের সরকারি সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।

জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তারেক রহমান। এসব কর্মসূচির মধ্য দিয়ে চার দিনের সরকারি সফর শেষ করে আজ দেশে ফেরার কথা রয়েছে তাঁর।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ