ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৮২

ছবি : সংগৃহীত
ফলো করুন

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ)। এ বিভাগে নতুন করে ৮১৬ জন রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন।

বিভাগভিত্তিক নতুন সংক্রমণের পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন (মৃত্যু ১), খুলনা বিভাগে ২১৪ জন (মৃত্যু ১) এবং বরিশাল বিভাগে ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একই সময়ে রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পাওয়া সমন্বিত তথ্যে দেখা যায়, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩০ হাজার ২১৯ জনের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মোট মৃত্যু হয়েছে ১৯২ জনের। এছাড়া বিভাগভিত্তিক হিসাবে খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ট্যাগ : ডেঙ্গু মৃত্যু আক্রান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৮২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ)। এ বিভাগে নতুন করে ৮১৬ জন রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন।

বিভাগভিত্তিক নতুন সংক্রমণের পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন (মৃত্যু ১), খুলনা বিভাগে ২১৪ জন (মৃত্যু ১) এবং বরিশাল বিভাগে ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একই সময়ে রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পাওয়া সমন্বিত তথ্যে দেখা যায়, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩০ হাজার ২১৯ জনের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মোট মৃত্যু হয়েছে ১৯২ জনের। এছাড়া বিভাগভিত্তিক হিসাবে খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ