ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

রাশিয়ার উফা শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতের ঘটনায় চার ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনার কথা নিশ্চিত করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফায় একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের স্পোর্টস হলে হামলাটি ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, উফায় ঘটে যাওয়া “দুঃখজনক” হামলায় চার ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে কাজান শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তায় উফার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই প্রাথমিক প্রতিবেদনের বরাতে জানিয়েছে, এক কিশোর ছুরি নিয়ে উফার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ঢুকে একাধিক শিক্ষার্থীকে আঘাত করে।

এদিকে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, সন্দেহভাজনকে আটক করতে গেলে সে প্রতিরোধ করে এবং এ সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও জানান, সন্দেহভাজন নিজেও নিজের শরীরে আঘাত করেছে।

রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোর আলোচনায় ধারণা করা হচ্ছে, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। সেখানে একজন ১৫ বছর বয়সী কিশোরের কথা উল্লেখ করা হয়েছে, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬