শিরোনাম:
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম

বাংলা ভিউজ ডেস্ক
- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 16
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি এ ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
বিটিভি সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোটকে ঘিরে চারটি রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতার ভাষণ সম্প্রচারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হচ্ছে।
এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিটিভিতে ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়।
নির্বাচন কমিশনের অনুমোদনের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভাষণগুলো সম্প্রচারের ব্যবস্থা নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


























