ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বিএনপিতে যোগদানের পরও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার মানিককান্দি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়েল মোল্লা এবং তার সহযোগী হান্নান নামে আরেক ব্যক্তিকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আটক এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। আর তার সহযোগী হান্নান একই এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়েল মোল্লা ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তাদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ নানা অভিযোগও রয়েছে। স্থানীয়দের একাংশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার জেরে কয়েকটি পরিবার এক সময় এলাকা ছাড়তে বাধ্য হয়।

এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তনের মধ্যে ভুক্তভোগী পরিবারগুলো গ্রামে ফিরতে শুরু করলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুয়েল মোল্লা ও তার ভাই বাদল মোল্লা বিএনপিতে যোগ দেন। পাশাপাশি এলাকায় শোডাউন ও প্রভাব বিস্তারের অভিযোগও উঠে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে মানিককান্দি গ্রাম থেকে জুয়েল ও তার সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬