ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময়

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 6

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোথায় এবং কখন ভোট দেবেন—এ নিয়ে জনমনে আগ্রহ থাকলেও আপাতত নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ভোটদানের কেন্দ্র ও সময়সূচি নির্বাচনের আগের দিন জানানো হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, তিনি নিজে রাজধানীর ধনিয়ায় এ কে হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ভোট স্থগিত রয়েছে।

ইসির হালনাগাদ তথ্য বলছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২,০০৫ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৯টি

শেয়ার করুন

নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময়

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬