ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

এলপিজির দাম কমছে : প্রেস সচিব

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে যে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর আরোপ ছিল, তা থেকে অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তনের ফলে এলপি গ্যাসের ওপর মোট করের চাপ কিছুটা কমবে। তিনি জানান, করভার কমার প্রভাব খুচরা বাজারেও পড়বে এবং সে কারণে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমতে পারে বলে সরকার আশা করছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

এলপিজির দাম কমছে : প্রেস সচিব

আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬