২০২৬-২৭ অর্থবছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় জামায়াত আমির বলেন, বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিম কর, সাইকেলের যন্ত্রাংশে করছাড়সহ কয়েকটি খাতে বিরোধীদলের প্রস্তাব বিবেচনা করা হয়েছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে। তবে বাজারে এর প্রভাব দেখা না গেলে বুঝতে হবে, এর সুবিধা সাধারণ মানুষের বদলে সিন্ডিকেটের হাতে যাবে।
মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাসও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি সংসদে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান আবারও পরিষ্কার করেন শফিকুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই সনদ নিয়ে জামায়াত জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।
মন্তব্যসমূহ