ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের নর্থ ব্লকের ছাদে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ভবনটির ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলার সময় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাতে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে জানা যায়, ভবনের ভেতরের অংশ ভেঙে ফেলার কাজের পাশাপাশি ছাদে এসি বয়লারে ঝালাই চলছিল। এ সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ঘটনার সময় শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ একই পোস্টে তিনি ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত হওয়ার এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত। ভবনটিতে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

সূত্র : এনডিটিভি।

ট্যাগ : ভারত অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস নয়াদিল্লি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ভারতের নর্থ ব্লকের ছাদে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ভবনটির ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলার সময় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাতে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে জানা যায়, ভবনের ভেতরের অংশ ভেঙে ফেলার কাজের পাশাপাশি ছাদে এসি বয়লারে ঝালাই চলছিল। এ সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ঘটনার সময় শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ একই পোস্টে তিনি ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত হওয়ার এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত। ভবনটিতে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

সূত্র : এনডিটিভি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ