ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি
ফলো করুন

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতির পর আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আবারও নিয়মিত ক্লাস শুরু হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এর অন্তর্ভুক্ত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

এরপর ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হয়নি। সবশেষে গতকাল রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ছুটির অবসান ঘটে।

অন্যদিকে কলেজগুলোর ছুটির সময়সূচি আলাদা। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে ১ নভেম্বর থেকে।

ট্যাগ : শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতির পর আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আবারও নিয়মিত ক্লাস শুরু হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এর অন্তর্ভুক্ত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

এরপর ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হয়নি। সবশেষে গতকাল রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ছুটির অবসান ঘটে।

অন্যদিকে কলেজগুলোর ছুটির সময়সূচি আলাদা। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে ১ নভেম্বর থেকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ