ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো
ছবি: সংগৃহীত।
ফলো করুন

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিম উপকূলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।  

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।  

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঘটনা আলোচনায় এসেছে। এর আগে ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়া উপসাগরীয় অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এলাকা। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে।

মেক্সিকোতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল ও আশপাশের অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। তবে মঙ্গলবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়ায় আপাতত স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগ : ভূমিকম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিম উপকূলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।  

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।  

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঘটনা আলোচনায় এসেছে। এর আগে ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়া উপসাগরীয় অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এলাকা। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে।

মেক্সিকোতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল ও আশপাশের অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। তবে মঙ্গলবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়ায় আপাতত স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ