ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি : সংগৃহিত
ফলো করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। তার দাবি, মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইসরায়েলকে সব সময় শক্তিশালী থাকতে হবে।

মঙ্গলবার হিব্রু ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের যেকোনো অঞ্চলে নিরাপদ থাকতে হলে শক্তিশালী হওয়া ছাড়া বিকল্প নেই। তার ভাষায়, ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী এবং তারা নিজেদের বিরুদ্ধে থাকা হুমকিগুলো অনেকটা পিছিয়ে দিয়েছে।

তিনি দাবি করেন, ইসরায়েল তার শত্রুদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। ইরানঘনিষ্ঠ শক্তিগুলোর অবশিষ্ট অংশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, গত তিন বছরে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ ও ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতাকে হত্যা করেছে। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল শুরুতে যে লক্ষ্য ঘোষণা করেছিল, তার সবগুলো পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির অভ্যন্তরে শাসন পরিবর্তনের পরিবেশ তৈরির মতো লক্ষ্য বাস্তবায়ন করা যায়নি।

নেতানিয়াহু এর আগেও বলেছেন, বহু শত্রু পরিবেষ্টিত অঞ্চলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদে সামরিক শক্তির ওপর নির্ভর করেই টিকে থাকতে হবে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

ট্যাগ : ইরান ইসরায়েল নেতানিয়াহু হামাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। তার দাবি, মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইসরায়েলকে সব সময় শক্তিশালী থাকতে হবে।

মঙ্গলবার হিব্রু ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের যেকোনো অঞ্চলে নিরাপদ থাকতে হলে শক্তিশালী হওয়া ছাড়া বিকল্প নেই। তার ভাষায়, ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী এবং তারা নিজেদের বিরুদ্ধে থাকা হুমকিগুলো অনেকটা পিছিয়ে দিয়েছে।

তিনি দাবি করেন, ইসরায়েল তার শত্রুদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। ইরানঘনিষ্ঠ শক্তিগুলোর অবশিষ্ট অংশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, গত তিন বছরে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ ও ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতাকে হত্যা করেছে। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল শুরুতে যে লক্ষ্য ঘোষণা করেছিল, তার সবগুলো পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির অভ্যন্তরে শাসন পরিবর্তনের পরিবেশ তৈরির মতো লক্ষ্য বাস্তবায়ন করা যায়নি।

নেতানিয়াহু এর আগেও বলেছেন, বহু শত্রু পরিবেষ্টিত অঞ্চলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদে সামরিক শক্তির ওপর নির্ভর করেই টিকে থাকতে হবে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ