ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা |সংগৃহীত
ফলো করুন

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

মঙ্গলবার (৩০ জুন) গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ হামলায় আহত হন আরও ১৭ জন। আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান মহল্লায় আরেকটি বাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। এতে আরও একজন ফিলিস্তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৬ জন।

যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে উপত্যকাজুড়ে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

ট্যাগ : হামলা শিশু নিহত ইসরাইল আহত ফিলিস্তিন গাজা যুদ্ধ গাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

মঙ্গলবার (৩০ জুন) গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ হামলায় আহত হন আরও ১৭ জন। আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান মহল্লায় আরেকটি বাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। এতে আরও একজন ফিলিস্তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৬ জন।

যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে উপত্যকাজুড়ে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ