ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে বাস-ট্রেইলার সংঘর্ষে আগুন, নিহত ৭

ভারতে বাস-ট্রেইলার সংঘর্ষে আগুন, নিহত ৭
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন যাত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির বাসটি একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বাস ও ট্রেইলার আগুনে জ্বলছে। এ সময় যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যায়।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। একই সঙ্গে বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

স্থানীয়দের আরও দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ছিল। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত অগ্নিকাণ্ড রাজস্থান এনডিটিভি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ভারতে বাস-ট্রেইলার সংঘর্ষে আগুন, নিহত ৭

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন যাত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির বাসটি একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বাস ও ট্রেইলার আগুনে জ্বলছে। এ সময় যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যায়।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। একই সঙ্গে বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

স্থানীয়দের আরও দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ছিল। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।

সূত্র: এনডিটিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ