ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার

সংগৃহীত ছবি
ফলো করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আরেকটি জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে তাৎক্ষণিক অভিযানে জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী চ্যানেলের নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বে হারবার লিমিটেডের মালিকানাধীন লাইটার জাহাজটি পাথরবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে অপর একটি জাহাজের ধাক্কায় এটি আংশিকভাবে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে লাইটার জাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে থাকায় বন্দরের নৌপথ নিরাপদ রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগ : চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদী লাইটার জাহাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আরেকটি জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে তাৎক্ষণিক অভিযানে জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী চ্যানেলের নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বে হারবার লিমিটেডের মালিকানাধীন লাইটার জাহাজটি পাথরবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে অপর একটি জাহাজের ধাক্কায় এটি আংশিকভাবে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে লাইটার জাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে থাকায় বন্দরের নৌপথ নিরাপদ রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ